সাগর-রুনি হত্যা মামলাঃ হাইকোর্টে তলব করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তাকে
সাত বছরেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। ৬ নভেম্বর তলব করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তাকে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ৯ বিচারপতি নিয়োগ; সোমবার শপথ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ৯ বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নয়জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।
এর মধ্যে চারজন বিচারক, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুজন সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন।’সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদের নিয়োগ দেন বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
নিয়োগপ্রাপ্ত ৯ অতিরিক্ত বিচারপতি হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নূর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।আগামীকাল সোমবার নতুন বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
ডিআইজি প্রিজন বজলুর রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করছে দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি প্রিজন বজলুর রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করছে দুদক। রোববার দুপুরে ঘুষ নিয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীবকে গ্রেপ্তার করেছে...
ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে বসুন্ধরা...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কেনাকাটায় দুর্নীতিঃ তদন্তে নেমেছে দুদক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা...
মোবাইল টাওয়ার সরিয়ে ফেলার নির্দেশনা সম্বলিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ঘন ও জনবসতিপূর্ণ এলাকাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও স্পর্শকাতর এলাকা থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা সম্বলিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছেআজ।রায়ে স্পর্শকাতর এলাকা বলতে জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়াও হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জনবহুল কর্মসংস্থানকে বুঝানো হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের রায় প্রদানকারী বিচারপতিদের স্বাক্ষরের পর আজ(বৃহস্পতিবার) সকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে, মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত ক্ষতিকর বিকিরণের (রেডিয়েশন) বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
মেহেরপুরে জোড়া খুনের মামলায় পুলিশ সুপার এস এম মুরাদ আলির প্রেসব্রিফিং
মেহেরপুর ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলা দরবেশপুর গ্রামের রোকনুজ্জামান রোকন (৩৬) ও হাসানুজ্জামান হাসান (৪৪) জোড়া খুনের মামলার বিষয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি...
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ওয়াহিদুল হকের বিচার প্রক্রিয়া শুরু
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক এক এমডিসহ ৩ জনের জামিন...
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক এক এমডিসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা...
মেহেরপুর পশুহাটে অবৈধ কারেন্ট জাল জব্দ ও সন্দেহভাজন ১ একজন আটক
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর শহরের পশুহাট সংলগ্ন মৎস্য বাজারে মা ইলিশ রক্ষা কার্যক্রের আওতায় অবৈধ কারেন্ট জাল জব্দ এবং সন্দেহভাজন ১ ব্যাক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার...
































