সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ৯ বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নয়জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।

এর মধ্যে চারজন বিচারক, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুজন সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন।’সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদের নিয়োগ দেন বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

নিয়োগপ্রাপ্ত ৯ অতিরিক্ত বিচারপতি হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নূর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।আগামীকাল সোমবার নতুন বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে