সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া’র সৌজন্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে অনুস্ঠান অনুস্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে রাজবাড়ী জেলা পরিষদ চত্বরে রাজবাড়ীর রাজনৈতিক ব্যক্তি সুধিসমাজ ও রাজবাড়ীর সাধারণ জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করা হয়।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়াকে বলে জেলা পরিষদ যেন চুরি ডাকাতি জোচ্চুরি না হয়। আমি রাজবাড়ী জেলা পরিষদ একটি মডেল পরিষদ হিসেবে দেখতে চাই। আমরা আর ঋনের বোঝা বাড়াতে চাই না।বর্তমান সরকার কর বৃদ্ধি না করেই কিভাবে দেশ উন্নয়ন করা যায় সেই দিকে নজর দিচ্ছে। সরকার কৃষি ঋন,ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ও দুস্থ পরিবারের উন্নয়ন করা হবে।এ অনুষ্ঠানের জন্য নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। রাজবাড়ী -২ আসনের সাংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে