মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলা রাজনগর দিনদ্বত্ত ব্রিজের রাতের অন্ধকারে ব্রিটিশ আমলে নির্মিত দুটি প্রাচীন লোহার রডের বার কেটে নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক ওজন প্রায় ৫০ মন। এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে একদল চোর ব্রিজের নিচের অংশে প্রবেশ করে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ব্রিজের মূল কাঠামোর সঙ্গে থাকা লোহার দুটি বার কেটে নিয়ে যাওয়া হয়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ব্রিজের নিচে রড কাটা দেখে বিষয়টি টের পান এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। দীর্ঘদিনের পুরোনো এই ব্রিজটি অত্র অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ব্রিজটি আমাদের ঐতিহ্যের অংশ। কিন্তু সরকারি লোহার বার চুরির ফলে এলাকার জনমতে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা চোরদের দ্রুত বিচার চাই।” বিষয়টি নিয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে কন্ট্রোল রুম থেকে বারাদি ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্তাল পরিদর্শনকালে এসআই মনির মুন্না বলেন, আসলে এ ধরনের একটি ঘটনা খুবই দুঃখজনক। ব্রিটিশ আমলের সরকারি সম্পদ চুরি করা একটি দণ্ডনীয় অপরাধ। আমরা ঘটনায় থাক পরিদর্শন করলাম। আলামত হিসেবে দুটি ব্লেড উদ্ধার করেছি। তবে রাতের অন্ধকার হওয়ায় এবং আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে