মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ভোট দিতে গিয়ে ফেরার পথে বিএনপি জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২। উক্ত ঘটনায় একজন বিএনপি কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যেতে বাধা প্রদান করছিল একটি গ্রুপ। এ সময় ভোট দিয়ে ফেরার পথে সুমন ও তার পরিবারের উপর হামলা করে তারা। এ সময় স্থানীয় জামাত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের ২ জন আহত হয়। এসময় সদর উপজেলা শিবপুর গ্রামের সুমন, মামুন ও মাহাবুবুল আহত হয়। হামলার ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের সাবদার আলী ছেলে শাহাবুদ্দিনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবির।
ভক্সপপ : আহত সুমন ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে