সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মানদীতে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। নিখোঁজ ও নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এই মর্মান্তিক ঘটনার মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হয়ে উঠেছে ছোট্ট আলীফের আর্তনাদ—“মাগো, আমারে এতিম করে কই গেলি!”

মিজানপুর ইউনিয়নের মেছোঘাট এলাকার জোসনা বেগম (৩১) ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তার সঙ্গে ছিল ৯ বছরের ছেলে আলীফ। বাসটি পদ্মার প্রায় ৭০-৮০ ফুট গভীর পানিতে তলিয়ে গেলে শেষ মুহূর্তে নিজের জীবন বিপন্ন করে ছেলেকে জানালা দিয়ে বাইরে বের করে দেন জোসনা। কিন্তু নিজে আর ফিরে আসতে পারেননি—গভীর পানির নিচেই বাসের ভেতরে তার মৃত্যু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে