শহিদুল ইসলাম দইচ যশোর।। যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ভোট দেওয়ার পর তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের প্রার্থীর লোকজন গতকাল রাত থেকে টাকা ছড়ানোসহ নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে। তবে আমি বিশ্বাস করি, জনগন তাদের আমানত বিক্রি করবে না।
সার্বিক পরিবেশ নিয়ে তিনি আশা প্রকাশ করেন, সকাল থেকে যেভাবে ভোটগ্রহণ চলছে, তা মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে।
অন্যদিকে, খোলাডাঙ্গা গাবতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের। তিনি বিএনপির প্রার্থীর অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমি নিজেও ভোট দিয়েছি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে