ভোট প্রদান করলেন সেনাবাহিনী প্রধান: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্নের আশাবাদ
ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): আজ সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে ঢাকা-১৭ সংসদীয় আসনের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন সেনাবাহিনী প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সকল ভোটারের প্রতি নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এই গুরুত্বপূর্ণ সময়ে জনগণকে আশ্বস্ত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় তিনি গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।। বিডি টাইমস নিউজ



























