ঘন  জনবসতিপূর্ণ এলাকাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান  স্পর্শকাতর এলাকা থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা সম্বলিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছেআজ।রায়ে স্পর্শকাতর এলাকা বলতে জনবহুল  ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়াও হাসপাতালবিশ্ববিদ্যালয়কলেজমাদ্রাসা এবং স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জনবহুল কর্মসংস্থানকে বুঝানো হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের রায় প্রদানকারী বিচারপতিদের স্বাক্ষরের পর আজ(বৃহস্পতিবারসকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ  বিচারপতি মোইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগেমোবাইল টাওয়ারের রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত ক্ষতিকর বিকিরণের (রেডিয়েশনবিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবিপক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে