মেহেরপুর ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলা দরবেশপুর গ্রামের রোকনুজ্জামান রোকন (৩৬) ও হাসানুজ্জামান হাসান (৪৪) জোড়া খুনের মামলার বিষয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রেসব্রিফিং করেছে সাংবাদিকদের সাথে।বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেসবিফিং অনুষ্ঠিত হয়।

প্রেসব্রিফিং এ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, আসামি হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকার করে যে তার আপন বড় ভাই আব্দুল হামিদ (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি বর্তমান জেলহাজতে আটক আছে) এর ছেলে মুক্তার হোসেনকে হত্যা ও শোলমারী বিলের অংশিদারিত্ব হতে বাদ পড়া এবং স্থানীয় নেতৃত্ব নিয়ে কোন্দলের প্রতিশোধ স্বরুপ রোকন ও হাসানকে হত্যার নির্দেশ দেন । পরবর্তীতে হামিদের নির্দেশ অনুযায়ী তার ভাগ্নে ইসমাইল হোসেন বাক্কাকে ৮০ হাজার টাকা দিয়ে ভাগাটিয়া খুনি ভাড়া করে। রোকন ও হাসান কে হত্যা করার সময় হাকিম ওই ইসমাইল হোসেন বাঁক্কা সহ ৮/৯ জন খুনি এই হত্যাকা- চালিয়েছে বলে আদালতের কাছে জবানবন্দী দিয়েছে। সেই অনুযায়ী মেহেরপুর পুলিশ আটজনকে আটক করে আদালাতে প্রেরণ করেছে। চা লকর এই হত্যা মামলায় এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে ,যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। আটক ৮ জনের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ।

আসামিরা হলো- আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রাম থেকে মৃত মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুল হাকিম ও তার ছেলে আব্দুস সালাম, সোনাপুর গ্রামের মৃত মুসা মন্ডলের ছেলে মামলত মন্ডল, চুয়াডাঙ্গার আবুল কালাম কালু, দামুড়হুদা থানার রামনগর গ্রামের শহর আলীর ছেলে রনি আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মইনুল হোসেনের ছেলে নুরুজ্জামান ও আর্টনগর গ্রামের মইরদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন।

পুলিশ সুপার উল্লেখ করেন যে, চা লকর এই হত্যাকান্ডে জড়িত অন্যতম আসামী মোঃ ইসমাইল হোসেন বাক্কা ৪ অক্টোবর রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়।পুলিশ সুপার সাংবাদিকদের আরো জানান, হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্দিগ্ধ আসামীদের গ্রেফতারের জন অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে অন্য আসামীদের নাম পরিচয় এই মুহুর্তে গোপন রাখা হচ্ছে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ডিআই-১ ফারুক হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজ্জাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সদর থানার ওসি শাহ দারা খান, ডিবি ওসি রবিউল ইসলাম সহ সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১১ সেক্টেম্বর রাতে মেহেরপুর সদর উপজেলর নতুন দরবেশপুর পূর্বপাড়া শোলমারী বিলের ধারে মৃত ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে রোকনুজ্জামান ও আবুল কালাম আজাদের ছেলে হাসানুজ্জামানকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে