একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৬ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন বিচারক।আদালতে প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার।আদালতের আদেশ নিশ্চিত করে জেয়াদ আল মালুম বলেন, একটি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।এর আগে গত ০৪ মার্চ আদালত অভিযোগ আমলে নিয়েছেন। গতবছর ২৪ এপ্রিল বারিধারা থেকে ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে ৫০০ থেকে ৬০০ মানুষকে মেশিনগান দিয়ে হত্যার অভিযোগ রয়েছে বলে প্রসিকিউশন পক্ষ জানিয়েছেন।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে