দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক এক এমডিসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভূঞা এ নির্দেশ দেন।
তারা হলেন কয়লা খনির সাবেক এমডি হাবিব উদ্দিন আহমেদ, জিএম একেএম খালেদুল ও কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী। সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেক সাত এমডিসহ ২৩ আসামি।এর আগে মঙ্গলবার তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত বছরের ২৪ জুলাই ১৯ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর থানায় দুর্নীতির মামলা করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপক আনিসুর রহমান।
অভিযুক্তদের মধ্যে ৫ জনকে অব্যাহতি দেয়া হয়। পরে এজাহার বর্হিভূত আরো ৯ জনকে অভিযুক্ত করে ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























