অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি প্রিজন বজলুর রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করছে দুদক। রোববার দুপুরে ঘুষ নিয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

এসময় সিদ্বেশ্বরীর রূপায়ন টাওয়ারে ৩ কোটি ৮ লাখ টাকা দিয়ে ১টি ফ্ল্যাট কেনার বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হন তিনি। পরে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বজলুর রশিদের নামে মামলা করে দুদক।

দীর্ঘ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে আরো মামলা হতে পারে বলেও জানান তিনি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে