ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় সব জেলায় সেনাবাহিনী মোতায়েন
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী দুর্যোগ মোকাবিলায় আধুনিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ দল। আজ (শনিবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ও দুর্যোগ পরবর্তী সব প্রকার সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর সব পদাতিক ডিভিশন। ইতোমধ্যে উপকূলীয় সব জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যায় বাগেরহাটে আঘাত হানতে পারে। এ সময় কমপক্ষে ১০০ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে, সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার বা তার বেশি থাকতে পারে। সন্ধ্যায় উপকূল অতিক্রম করা শুরু করলে ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে এটা উপকূল অতিক্রম করবে এরপর এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করে বরিশাল, ঢাকা, কুমিল্লা অঞ্চল দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
ঘূর্ণিঝড় ”বুলবুলে”র কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছে ১২শ’ পর্যটক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে কক্সবাজার উপকূলে ৪ নম্বর সতর্কতা সংকেত থাকায় শুক্রবার (৮ নভেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ৩ নম্বর...
সুপার সাইক্লোন ”বুলবুলে”র প্রভাবে সারাদেশে নৌ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা করার পর আমরা সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছি।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোথাও কোনও নৌযান চলবে না।বিআইডব্লিউটিসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে মাওয়া ফেরিঘাটে সীমিত আকারে ফেরি চলাচল করছে।আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ করা হবে।তবে আরিচায় ফেরি চলাচল স্বাভাবিক আছে।
আবহাওয়া অফিস জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর-ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।ঝড়টি বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিমে ছিল।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঝড়টি আরও এগিয়ে এসেছে।এখন সেটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। একইভাবে বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিমে ছিল, শুক্রবার সকালে সেটি ৭১০ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে, মংলা সমুদ্রবন্দর থেকে বৃহস্পতিবার ছিল ৭৭০ কিলোমিটার দক্ষিণে,আজ সেটি ৬৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে গতকাল ছিল ৭৪০ কিলোমিটার দক্ষিণে, এখন ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে বাড়ছে।ঘর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
বাংলাদেশে ধেয়ে আসছে সুপার সাইক্লোন বুলবুল, আঘাত হানতে পারে শনিবার
বাংলাদেশে ধেয়ে আসছে সুপার সাইক্লোন বুলবুল। এরই মধ্যে মোংলা ও পায়রায় ৭ এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। ঝড়টি শনিবার সন্ধ্যা থেকে...
আজ জাতিসংঘ ঘোষিত বিশ্ব সুনামি সচেতনতা দিবস
২০১৫ সালে ৫ নভেম্বর দিনটিকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।এবছর ভারত মহাসাগরে ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে বড় সুনামির ১৫ বছর পূর্ণ...
মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে
মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে বাগেরহাটের রামপাল উপজেলা সদর পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে নদী ভাঙনে রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট ও ফসলী জমি...
নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙরের কুষ্টিয়া শাখার যাত্রা শুরু
নিউজ ডেস্কঃ নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর কুষ্টিয়া শাখা আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে শহরে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত...
লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। সেই সাথে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। সারাদেশে তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা শীত অনুভূত হচ্ছে। টানা বৃষ্টির...
বাংলাদেশ হতে পারে মুসলিম বান্ধব পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্যঃ পর্যটন প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ হতে পারে মুসলিম বান্ধব পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মুসলিম বান্ধব পর্যটনের জন্য প্রয়োজনীয়...
কুষ্টিয়ায় পৌরএলাকার হোটেল ও শিক্ষা প্রতিষ্ঠানের জৈব আবর্জনা সংগ্রহ বিষয়ক মতবিনিময়...
পৌরসভার ম,আ,রহিম মিলনায়তনে আরবান স্যানিটেশন প্রোগ্রাম’র আয়োজনে কুষ্টিয়া পৌর এলাকার হোটেল ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পচনশীল জৈব আবর্জনা সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা...

































