কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা অভিযান পরিচালনা করছে কুমিল্লা জেলাপ্রশাসন। নগরীর জন গুরুত্বপূর্ণ এলাকা থেকে অবৈধ স্থপনা উচ্ছেদে কাজ করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও সিটি কর্পোরেশনের সমন্বিত দল।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিখ্যাত টমছমব্রীজ এলাকায় সড়কের উপর থেকে দোকানপাট ও স্থাপনা ভেঙে সরিয়ে ফেলা হয়। এছাড়া ফুটপাতের উপর থেকেও ছোট দোকানপাট ও হকার উচ্ছেদে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

জনস্বার্থে গত ডিসেম্বর মাস থেকে এই ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে জেলাপ্রশাসন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে