কুমিল্লা নিউজ ডেস্ক।। কুমিল্লা মহানগরীর যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা সিটি করপোরেশনের(কুসিক) ২৭’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবলীগকর্মী জিলানী হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি কাউন্সিলর আবুল হাসান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরই মাঝে তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে লাভ করেন।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরআগে, এ হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি কুসিকের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তারকে গত ২৬ জানুয়ারি ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়।
কুমিল্লা নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























