
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। আশুগঞ্জে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা বায়োফ্লক ফার্ম পরিদর্শন করলেন। এখানে উল্লেখ্য এ,গত ১৪ মার্চ রবিবার থেকে (২য় ব্যাচ) আশুগঞ্জে আত্মকর্ম সংস্থানডৈরী ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বায়োফ্লক পদ্ধতিতে বেকার যুবক-যুবতীদের মাছচাষ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি শুরু হয়েছে। তারই পাঠ্যসূচির অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহানের নেতৃত্বে প্রশিক্ষণরত যুবক-যুবতীরা সোনারামপুর বন্দে আলী ব্যাপারী বাড়ির একটি বায়োফ্লক ফার্ম পরিদর্শন করেন।
ফার্ম পরিদর্শনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ফাহিমা বেগম ও হোসাইন আহমেদ,সাংবাদিক জহির সিকদার, আমির হোসেন, গিয়াস উদ্দিন, আল-আরাফাত রাফি ছাড়াও উদীয়মান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বায়োফ্লক ফার্মের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা শুনেন ফার্মের মালিকের কাছ থেকে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























