জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে আত্মকর্ম সংস্থানডৈরী ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বায়োফ্লক পদ্ধতিতে বেকার যুবক-যুবতীদের মাছচাষ বিষয়ক(২য় পর্যায়) প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার সকালে আশুগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত এবং উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে এবংউপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার অর্থায়নে অনুষ্ঠিত উক্ত  প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান  ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। সহায়তায় ছিলেন  উপজেলা মৎস্য  অফিসের ক্ষেত্র সহকারী ফাহিমা বেগম ও হোসাইন আহমেদ।
উক্ত কর্মসূচিতে মোট ২৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে