ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আশুগঞ্জে দ্বিতীয় ধাপে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বুধবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা  নূপুর সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,উপজেলা  কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমউপজেলা হাসপাতালের সিনিয়র  কনসাল্টেন্ট বেনজির আহমেদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তার, সিনিয়র ষ্টাফ নার্স ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।সভায় হাম-রুবেলার গুরুত্ব তুলে ধরা হয়।

জহির সিকদার
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে