সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০০পিচ ইয়াবাসহ মোঃ আব্দুল মমিন শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান।আটককৃত মোঃ আব্দুল মমিন শেখ পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত ওসমান শেখের ছেলে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মমিন শেখকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
এইচ এম আলমগীর কবির
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























