ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ওখাড়া সাত ভাই বাড়ী আদর্শ সংঘের উদ্যোগে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজালাল জনি। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান উল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী সেলিমুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামশেদুল করিম বাবুল ও আইয়ুব আলী, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম উদ্দিন, আরিফ চৌধুরী, শহীদুল ইসলাম, সমিতিরহাট বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন শাহাদাত।

উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে মুনিয়াপুকুর বি.এ ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে সমিতিরহাট পাঁচবাড়ি একতা সংঘ জয়লাভ করে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে