কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া কুমারখালীর চাপড়া ইউনিয়নে ‌বীর মুক্তিযোদ্ধা মরহুম সালাউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক।প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক থেকে বিরতি থাকার একমাত্র পথ খেলাধুলা আর এই খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে। উক্ত খেলায় যুব ও ক্রীড়া সংঘ বনাম পাইকপাড়া স্পোটিং ক্লাব । নির্ধারিত সময় শেষে টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলের ব্যবধানে তরুণ যুব ক্রীড়া সংঘকে পরাজিত করে পাইক পাড়া যুব স্পোটিং ক্লাব।

এছাড়াও উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন, কুমারখালি উপজেলা যুব লীগের সভাপতি হারুনুর রশিদ, কুমারখালি উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুণ, থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃসিরাজুল ইসলাম ভুট্রো, কুমারখালি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন, চাপড়া ইউনিয়ন যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রাকিব, উক্ত খেলাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন ফারুক হোসেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে