সিরাজগঞ্জ জেলা পুলিশের প্রচেষ্টা, অন্যান্য পুলিশ ইউনিটের সহযােগিতা এবং গােয়েন্দা তথ্যের ভিত্তিতে নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত জাহিদুল ইসলাম (২০), পিতা-মোঃ টিক্কা ব্যাপারী, মাতা- জাহানারা বেগম, সাং-সাহেদনগর ব্যাপারীপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ’কে ঢাকা মহানগর পুলিশের সহযােগিতায় ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ধলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরি আসামীর বর্ণনা ও দেখানােমতে তার বাড়ির পশ্চিম পার্শ্বে মাটিতে পােতা অবস্থায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিআইডি এবং পিবিআই কর্মকর্তাদের সহায়তা নিয়ে উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম এ সংক্রান্তে সংবাদ সম্মেলন করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে