জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের ২য় দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে ১০ টি অবৈধ ইটভাটা। এ নিয়ে গত ২ দিনে জেলার সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও ৪ টি ইটভাটায় জরিমানা করা হয় ২৩ লাখ টাকা। বৃহস্পতিবার সকালতেকে বিকাল পর্যন্ত শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে