সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গাদ থেকে অবৈধ জ্বালানি তেল তৈরির কারখানায় আগুন লেগে কারখানাসহ ৬ টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এঘটনায় কারখানার মালিক মোঃ শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছে ।

আহতকে উদ্ধার করে বগুড়া জিয়া ম্যাডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শেলাচাপরি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী এবং প্রত্যক্ষ দর্শীরা জানান, শেলাচাপরি গ্রামের নকির শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বাঘাবাড়ি নৌবন্দর এলাকা থেকে জ্বালানি তেলের গাঁদ সংগ্রহ করে বাড়িতে অবৈধ ভাবে গড়ে তোলে কারখানা। জ্বাল দিয়ে তেল শোধন করে তা বাজারে বিক্রি করেন। প্রতিদিনের মতই কড়াইয়ে তেলের গাদ জ্বাল করছিলেন । হঠাৎ সেখানে আগুন ধরে যায়। সাথে সাথে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মজুদ করে রাখা ১৬ টি তেলের ড্রাম, ৬ টি গ্যাস সিলিন্ডার ও ৬ টি আধাপাকা বসতঘর ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোঃ সরোয়ারদি সরকার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যেহেতু বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ ছিল তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করেছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে