আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। বিএনপি প্রার্থী হেরে যাবে, এটা জেনেই মিথ্যাচার করা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার (১৯’শে জানিয়ারি) নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র পার্থী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শতভাগ আস্থা রেখে নির্বাচনী প্রচারণা করে আসছি। বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়নে সাড়া দিয়ে ও সাবেক মেয়রের সীমাহীন ব্যর্থতার কারণে পৌরসভার জনসাধরণের নৌকা মার্কার প্রতি ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এমন গণজোয়ারে ভীত সন্ত্রস্ত্র হয়ে পরাজয়ের আশঙ্কা থেকে বিএনপির প্রার্থী ও তার দোসরর ভোটের পরিবেশ নষ্ট করতে অস্থিরতা তৈরি করছে। বিএনপি নিজেরা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় রাতের অন্ধকারে নির্বাচনী অফিস ভাঙচুর করে ও গত শনিবার রাতে নওজোয়ান তাদের নিজেদের প্রচারণা শিবিরে হামলা চালিয়ে তাঁর দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপরে। এসব ঘটনার সঙ্গে আমি বা আমার নেতা-কর্মী ও সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও বলেন, ‘আমার নির্বাচন পরিচালনার অন্যতম নেতা শাহ পরান নয়নকে বিএনপির প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনায় জড়িয়ে যে অভিযোগ ও তথ্য প্রতিপক্ষ প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল দুর্বল করার হীন অপচেষ্টা মাত্র।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাস কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, আওয়ামী লীগ নেতা শাহপরান নয়ন, জিয়াউর রহমান বাবলু প্রমুখ।
আগামী ৩০’শে জানুয়ারি নওগাঁ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নজমুল হক, স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার, জাতীয় পাটির ইফতেখারুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আতিকুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওগাঁ পৌরসভায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ২৪০ জন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























