আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় বিউটি পার্লার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর উকিলপাড়ার প্রধান কার্যালয়ে ৫’দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন, তথ্য আপা প্রকল্পের নওগাঁ সদর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। এস.এম.ই ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েব ফাউন্ডেশন প্রশিক্ষণটি বাস্তবায়িত করছে। এসময় উপস্থিত ছিলেন, ওয়েব ফাউন্ডেশনের ট্রেনিং কো অর্ডিনেটর রীনা কণা পাল, ওয়েব প্রতিনিধি আঞ্জুমান আরা পারভিন, মৌসুমীর প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল, ক্লান্তি শেষে যুব সংস্থার পরিচালক পারুল আক্তার, প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, ঢাকার সুনাম ধন্য বিউটি পার্লারের পরিচালক জেসমিন আরা।
আয়োজকরা বলেন, আজ কাল সৌন্দর্য চর্চার জন্য বিউটি পার্লারে যাওয়ার প্রবণতা বাড়ার সাথে সাথে দক্ষ বিউটিশিয়ানের চাহিদাও বাড়ছে। সৌন্দর্য চর্চাকে এখন আর বিলাসিতা হিসেবে দেখা হয় না।
পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সৌন্দর্য চর্চা একটি অবশ্য প্রয়োজনীয় বিষয়। আবার কেবল বিউটি পার্লারে গেলেই হয় না, নিজের যত্ন নেবার জন্য বাড়িতেও অনেক কিছু করার আছে। আজকাল বিউটি পার্লার কোর্স করে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন আবার অনেকে নিজেই ব্যবসা খুলে বসছেন। তাছাড়া নিজের যত্ন নেবার জন্য বাড়িতেও সৌন্দর্য চর্চার প্রয়োজনীয় অনেক কিছু করে থাকেন। আর তাই তাদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























