শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সাংবিধানিক স্বীকৃতি বাস্তবায়নের দাবিতে উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিখা উপজেলা চেয়ারম্যান এডঃ কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, বেবি নাজনীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির প্রমূখ।
বক্তারা বলেন, জনপ্রতিনিধি হিসাবে তাদের কোন উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করেন না উপজেলা নির্বাহী অফিসারগন। তারা তাদের ইচ্ছা মতো সরকারী বরাদ্দ বন্টন ও বাস্তবায়ন করেন যা অস্মানজনক। এ কারনে তারা জনপ্রতিনিধিদের সাংবিধানিক স্বীকৃতি দ্রত বাস্তবায়নের জোর দাবি জানান। সভায় জেলার জনপ্রতিনিধি ও কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























