আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে ৭’হাজার ৬৮৫’ভোট পেয়ে আওয়ামীলীগ মনোনীত প্রাার্থী(নৌকা প্রতীক) রেজাউল কবির চৌধূরী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৫০ ভোট। এর আগে, সকাল ৮টা থেকে ইভিএমে মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
নজিপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১৬ হাজার ৯৯৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭৮২ জন। নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছিলো মোবাইল টিম।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























