জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। বাংলাদেশ স্কাউটস আশুগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত স্কাউটস কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার দূপুরে উপজেলার চরসোনারামপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি। এতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আশুগঞ্জ চেম্বার এন্ড কমার্স এর সভাপতি গোলাম হোসেন ইপটি,মাওলানা মহিউদ্দিন মোল্লা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, আলাল শাঁহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা আক্তার, সারকারখানা স্কুলের প্রধান শিক্ষক, হাজী আবদুল কুদ্দুছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মোঃ সোহরাব-সহকারী শিক্ষক, আশুগঞ্জ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সভায় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছায় বরন করা হয়।
অনুষ্ঠানে আশুগঞ্জ শাখার নবনির্বাচিত স্কাউটস কমিটির সদস্য বৃন্দকে পরিচয় অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলার সকল স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























