জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ চরসোনারামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার শতবর্ষী চরসোনারামপুরে শনিবার বেলা ১২ টায় এক অনুষ্ঠানেের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মাবুদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, যুলীগ নেতা আমজাদ হোসেন, জাহাঙ্গীর মুন্সী ও কামাল মুন্সী ছাড়া ও স্থানীয় লোকজন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে