
মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে আজ শনিবার সকাল ৮’টার সময় ইভিএম(ইলেকটনিকস ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন। তবে ভোটার স্লিপ না থাকায় ভোটারদের ভোট না দেওয়ার অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পৌর এলাকার ৯টি কেন্দ্রে ৬১টি বুথে ৯’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট’সহ পুলিশ বিজিবি, আনসার দায়ীত্ব পালন করছেন।
প্রতিদন্দী প্রার্থীরা পরস্পর বক্তব্য দিলেও এখন পর্যন্ত কেই কোন অভিযোগ দাখিল করেননি। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী (নৌকা), বিএনপি প্রার্থী আসাদুজআমান বাবলু(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম(জগ), আনারুল ইসলাম (বড়শি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু হুরায়রা (হাতপাখা) প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে প্রতিদ্বন্দীতা করছেন ১০’জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৭’জন প্রাথী। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৩৭১টি প্রায়। গাংনী পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























