নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারন সম্পাদক এজেড মিজান ও বিএনপির কর্মী খোকন হোসেন।
এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























