কুমিল্লা প্রতিনিধি।। মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ আয়োজিত “চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার।কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.আবদুস ছালাম।
বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ ফারুক, শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফুন্নাহার লাকী, “চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক প্রকাশনার সম্পাদক আবু নায়ীম আল মামুন।
স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























