জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি জালাল উদ্দিন মনির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কার্য নির্বাহী কমিটির পাঁচটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে জালাল উদ্দিন মনির পেয়েছেন ১৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ কে এম আসাদুজ্জামান (দৈনিক সংবাদ) পেয়েছেন ১২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে সাইদুল আলম সোরাফ পেয়েছেন ১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মোস্তাক আহমেদ উজ্জল (দৈনিক যুগান্তর) পেয়েছেন ১৪ ভোট।
প্রেস ক্লাবের নতুন কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা (দৈনিক যায়যায়দিন) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (আনন্দ টিভি)।আগামী দুই বছরের জন্য নবীনগর প্রেস ক্লাবের এই কমিটি গঠিত হয়েছে।উল্লেখ্য যে,সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























