কুষ্টিয়া পৌরসভার বারংবার নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জননেতা আনোয়ার আলী বলেছেন, আমি আপনাদের ভোটে পূণরায় নির্বাচিত হলে ১৫২ বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়া পৌরসভাকে আধুনিক থেকে অত্যাধুনিক, পরিবেশ-বান্ধব, জলবায়ু সহনশীল ও বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নততর পৌরসভা করে গড়ে তুলবো।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে কর্মজীবী নারীদের শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার এবং বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম নির্মাণের ব্যবস্থা করবো। প্রতিবন্ধীদের স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক ও অর্থনৈতিকভাবে পূর্ণবাসনের ব্যবস্থা করবো। কমিউনিটি সেন্টার ও পার্ক নির্মাণ সংস্কারের মাধ্যমে শিশু, বৃদ্ধ ও মহিলাসহ সকল স্তরের নাগরিকদের সামাজিক চাহিদা মেটানোর পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা করবো। ওয়ান-স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে কুষ্টিয়া পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। নারীদের ক্ষমতায়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করার পাশাপাশি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করবো। শহরবাসীর সাংস্কৃতিক বিকাশ ও খেলাধুলার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। ছিন্নমূল ও দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য অবকাঠামো সুবিধার পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য ও আবাসন নিশ্চিত করবো। পৌরসভার সুইপার কলোনীতে বসবাসরত ২৫০ পরিবারে জন্য অচিরেই ৬তলা আবাসিক ভবন নির্মাণ করবো।

দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের চলমান আর্থিক সহায়তা কার্যক্রম আরো প্রসারিত করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবো এবং তাদের লেখাপড়ার পাশাপাশি হাতে-কলমে শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবো। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত সহ প্রয়োজন অনুসারে রাস্তা, ড্রেন নির্মান এবং সড়ক বাতি ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করবো। স্যানিটেশন ব্যবস্থা ও বর্জ ব্যবস্থাপনাকে আরও আধুনিকায়নের মাধ্যমে টেকশই ব্যবস্থাপনা নিশ্চিত করবো। তিনি বলেন, আমার এ অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাদের কাছে আরও একবার সুযোগ চাই। আশারাখি ১৬ জানুয়ারী নৌকা মার্কায় আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমার স্বপ্নের পৌরসভাকে অত্যাধুনিক ভাবে গড়ে তোলার সুযোগ দিবেন।

গতকাল বুধবার রাতে কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মিলপাড়া বড় স্টেশন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র প্রার্থী আনোয়ার আলী এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জাহিদ হোসেন জাফর, ডাঃ আমিনুল হক রতন, নাসির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, যুগ্ম-সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাইন উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা রবিউল হক খানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন মৃধা ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনি খান।
এদিকে বিকেলে কুষ্টিয়া পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কোট স্টেশন চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ার আলী।
সভায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাম্স তানিম মুক্তি, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু। যুবলীগ নেতা এনাম হান্নান বিশ্বাসের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মীর সাইফুল ইসলামের পরিচালনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরামুল হক রঞ্জন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সুমন ও জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক প্রমুখ।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























