রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে তৈয়্যবিয়া জামে মসজিদের নির্মাণ কাজে বাধা প্রদান ও অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ জানুয়ারী) দুপুরে শহরের ইসলামবাগে কাদেরীয় তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন মসজিদ নির্মাণ কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সহ সভাপতি এ্যাড. হাসনেন ইমাম সোহেল বলেন, শহরের ইসলাম বাগ চিনি মসজিদ এলাকার আলহাজ্ব আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ আল মামুনসহ শাহেদ আলী, মো.আরমান ও আব্দুর রউফ ১৩২ শতক জমি বায়না রেজিস্ট্রি করেন। এর মধ্যে তারা যৌথভাবে আঞ্জুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে পরিচালিত ওই মাদ্রাসাকে ৭৫ শতক জমি দান করেন। সে অনুযায়ী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরেই ওই তিন জনের সম্মতিতে ১৯১৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম চলমান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলতি বছর ওই ৭৫ শতক জমিতে মাদ্রাসার পাশে উল্লেখিত মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ করে ওই এলাকায় জমির দাম বেড়ে যাওয়ায় আব্দুল্লাহ আল মামুন তার অংশের দান করা জমিতে মসজিদ নির্মাণে বাধা প্রদানসহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য পরিবেশন করেছেন। সে তথ্যের ভিত্তিতে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ পায়। উক্ত সংবাদ প্রকাশ করায় মসজিদ ও মাদ্রাসা নিয়ে এলাকার জনমনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, মাদ্রাসা ও মসজিদ কারো জমি দখল করে হয়নি। মাদ্রাসা তাহার নিজ অর্থায়নে জমি ক্রয় করেছে এবং জনগনের টাকায় নির্মিত হচ্ছে। কাজেই আব্দুল্লাহ আল মামুনের অভিযোগটি সম্মূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রয়োজনে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুর রউফ, মাদ্রাসা সুপার রিজওয়ান আহমেদ, সাধারণ সম্পাদক শাহেদ আলী, সহ সাধারণ সম্পাদক মো. আরমান, অর্থ সম্পাদক মো. নাসিমসহ স্থানীয় ও জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে