ডেস্ক রিপোর্ট ॥ দৈনিক দেশের বাণীর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। গতকাল দৈনিক দেশের বাণীর বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রথম
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেশের বাণীর প্রকাশক ও সম্পাদক মোমিনুর রহমান মোমিজ। এসময় তিনি সকল জেলা উপজেলার সকল সাংবাদিক উদ্দেশ্যে বলেন, দেশের বাণীর জন্ম হয়েছিলো একটি বিশেষ কারনে। কোন কিছুই অযথা তৈরী হয়নি। আমি চাই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবেন। তাহলেই দেশ এগিয়ে যাবে। সরকারী বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হলে দেশের বাণী কখনো তার দায় বহন করবে না। আপনারা সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদের পরিবেশের মাধ্যমে দেশের উন্নয়নের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রাখবেন। দেশে সংঘাত সৃষ্টি হয় এমন কোন সংবাদ পরিবেশন করা যাবে না বলে আদেশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশের বাণীর নিবার্হী সম্পাদক মুস্তাফিজুর রহমান রনি, বার্তা সম্পাদক বুলবুল আহমেদ সাগর, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার এস এমপান্না, কমল ইসলাম, ফারুক মালিথা, হাসান, মিনারুল, মুলাম হোসেন, সোহেল রানা, আব্দুল্লাহ্, আজিজুল ইসলাম, কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান, দৌলতপুর প্রতিনিধি রনি, সম্রাট ও বিল্লাল হোসেন, মিরপুর প্রতিনিধি হিরা আলম, জীবননগর প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও কম্পিউটার অপারেটর আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকদের মধ্যে নতুন বছরের কার্ড পরিয়ে দেন।সেরা তিন সাংবাদিক কে পুরুস্কৃত করেন। তারা হলেন দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান ও কালুখালী প্রতিনিধি রাকিবুল হাসান।

এসময় অন্যান্য পত্রিকা সংশ্লিষ্ট সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানের প্রথম পর্বের পর ২য় পর্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসার শিল্পি মন্ডল। এসময় তিনি
দৈনিক দেশের বাণীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে দেশের বাণীর মুল লক্ষ্য। সংবাদ মাধ্যম রাস্ট্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অতএব আপনারা দেশের সার্থে
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এরপর কেক কেটার মাধ্যমে দৈনিক দেশের বাণীর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে