কুমিল্লা প্রতিনিধি।।  কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিন জেলা, মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট এর তথ্য ফরম বিতরন করা হয়েছে।শনিবার কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে তথ্য ফরম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য কাউছার জামান বাপ্পি, দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমিরসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের হাতে ছাত্রদলের তথ্য ফরম তুলে দেন। এসময় বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে