কুষ্টিয়া পৌরসভার বারংবার নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জননেতা আনোয়ার আলী বলেছেন, আমি দুর্নীতি মুক্ত কুষ্টিয়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি নিজে দুর্নীতি করিনি, কাউকে দুর্নীতি করার সুযোগ দেইনি। তিনি বলেন, তিলে তিলে আজ কুষ্টিয়া পৌরসভাকে আধুনিক ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলছি। দেশের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন না পেলেও আমার ২৬ বছর দায়িত্ব পালনকালে ১ মাসের জন্যও তাদের বেতন বকেয়া রাখেনি। নিয়মিত বিদ্যুৎবিল, টেলিফোন বিলসহ বিভিন্ন বিল পরিশোধ করে আসছি। তিনি বলেন, আমি পৌরসভার উন্নয়ন করেছি, সেই কারণে আপনাদের ভোট পাওয়ায় অধিকার রাখি। আশারাখি আপনারা আমাকে পূণরায় মেয়র হিসেবে নির্বাচিত করবেন। গতকাল শনিবার রাতে কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নৌকার নির্বাচনী সভায় আনোয়ার আলী এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জননেতা আনোয়ার আলী আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্তাভাজন মানুষ। এ কারণে আমাদের প্রার্থী আনোয়ার আলী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুবউল আলম হানিফের সহযোগিতায় কুষ্টিয়া পৌরসভার আরও যে উন্নয়ন করবেন তা বিএনপি’র প্রার্থীর পক্ষে করা কোন ভাবেই সম্ভব হবে না। তিনি বলেন, আনোয়ার আলী দীর্ঘ ২৬ বছর সুনামের সাথে পৌরসভার দায়িত্ব পালন করছেন। আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোন প্রকার বদনাম নেই। তাই ভোট পাওয়ার যোগ্যতা একমাত্র আনোয়ার আলী রাখেন। আশারাখি ১৬ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে আবারও পৌর পিতা হিসেবে নির্বাচিত করবেন।

সভায় বিশেষ অতিথি বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, কুষ্টিয়াতে আনোয়ার আলী একজন ইতিহাস। আমাদের প্রতীক নৌকার ইতিহাস আছে। কুষ্টিয়ার বুকে আমাদের প্রার্থী আনোয়ার আলী’র ইতিহাস আছে। তাই আমার মনে হয় আনোয়ার আলীর বাইরে ভোট দেয়ার কোন সুযোগ আমাদের নেই। তিনি বলেন, আনোয়ার আলী একজন মানুষ, মানুষ হিসেবে তাঁর ভুল ক্রটি থাকতেই পারে। যদি তাঁর কোন কর্ম আপনাদের কাছে ভুল মনে হয় তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাঁকে আবারও মেয়র নির্বাচিত করবেন এই প্রত্যাশা রাখি।

সভায় অপর বিশেষ অতিথি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, কুষ্টিয়াতে এ পর্যন্ত যে সকল উন্নয়ন হয়েছে তার সিংহভাগ দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ, অন্যকোন দল নয়। তাই বিএনপি প্রার্থীর ভোট চাওয়ার তেমন কোন ইস্যু নাই। তিনি বলেন, আমাদের প্রার্থী আনোয়ার আলী নান্দনিক পৌরসভা গড়ে তুলেছেন। একমাত্র কুষ্টিয়া পৌরসভা বর্জদিয়ে স্যার তৈরী করে এবং বিদ্যুৎ প্লান্ট তৈরীর ব্যবস্থা গ্রহণ করে দেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন।

আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ সাহা বিশুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান মমিজ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা বসু, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক. আওয়ামী লীগ নেতা মীর রেজাউল ইসলাম বাবু, আব্দুর রশিদ, মতিউর রহমান মন্টু ও শেখ শহিদুল্লাহ। সভা পরিচালনা করেন এনামুল হক শিপন।

এদিকে দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের উদিবাড়ি সিডিসি’র আয়োজনে উদিবাড়ি দায়রাপাক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত নৌকার নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আনোয়ার আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ।

অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ নুরুল হকের সভাপতিত্বে এবং সিডিসি’র ক্লাস্টার আনোয়ার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, পূর্ব মজমপুর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনিসুজ্জামান ডাবলু, উদিবাড়ি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফারুক আহমেদ খোকন, পশ্চিম মজমপুর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুর রহমান হেলাল ও পূর্ব মজমপুর সিডিসির সভাপতি আরিফা সুলতানা খন্দকার নিলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিসি ফেডারেশনের সভাপতি শাহিন্জ্জুামান মিনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরফরাজ আহমেদ মজু, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহিম, শহিদুল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, ছালামত আলী, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম শেখ ও যুগ্ম-সম্পাদক কর্ণেল।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে