মাসুদ রানা,মেহেরপুর প্রতিনিধি।। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড চলামান রাখতে গাংনী পৌরসভায় নৌকা প্রতীক বিজয়ী করতে পৌর নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করার সময় আহবান জানান পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

শনিবার দুপুরে পৌরসভার নির্বাচন উপলক্ষে গাংনী শহরের বিভিন্ন স্থানে পেশার মানুষের সাথে নৌকার পক্ষে গনসংযোগ ও ভোট চাইলেন পৌর মেয়র রিটন। নির্বাচনী প্রচারণার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগ সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, রোকনুজ্জামান মতি, শেখ সারাফত, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসন, সাবেক ছাত্রনেতা আসাদুল হক, জাহাঙ্গীর চপল ওবায়দুল উপস্থিত ছিলেন।

এছাড়া তরিকুল সজিব,নাজমুল,হাফিজুর খায়রুল ইনটু রাজ, রুবেলসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে