ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একজন কলেজ শিক্ষক সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।তার নাম মৃনাল কান্তি দাস(৪৫)।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার আলমনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে।মৃত মৃনাল কান্তি দাস আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারী কলেজর সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার স্বামী স্ত্রী দুজনে রাতের খাবার শেষে পশ্চিম পাশে থাকা রুমে স্ত্রীকে রেখে তিনি ছিটকিরি আটকিয়ে দেন এবং পূর্ব পাশের রুমে মৃনাল চলে যান।শনিবার সকালে মৃনালের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠে দরজা আটকানো দেখে এবং মৃনালের কোন সারা শব্দ না পেয়ে আত্বীয়-স্বজনদের কে ফোন করে জড়ো করেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মৃনালের লাশ দরজা কেটে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্বার করে৷।এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ মাহমুদ বলেন, খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা কেটে মৃনাল কান্তি দাসের লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃনাল কান্তি দাসের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মতুরাপুর গ্রামে। উল্লেখ্য যে, মৃনালকান্তি দাস শিক্ষকতা করার কারণে উপজেলার আলমনগরে ফরিদ খন্দকারের বাড়িতে ভাড়ায় থাকতেন। তবে কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা জানা যায়নী।
জহির সিকদার
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























