নওগাঁ প্রতিনিধিঃ উত্তরের জেলা নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচন্ড শীত। এই শীতে কাহিল হয়ে পড়েছে খেটে-খাওয়া গরীব, অসহায়, ছিন্নমূল মানুষরা। সরকারের পক্ষ থেকে শীত নিবারনের জন্য যে সংখ্যক গরম কাপড় বিতরন করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না। সমাজের এই সব অসহায় শীতার্ত মানুষদের পাশে এসে দাড়িয়েছে নওগাঁর মরহুম ময়েজউদ্দীন ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সদস্যরা বলেন, “এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মরহুম ময়েজউদ্দীন ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশর উদ্যোগে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার শহরের দক্ষিণ কালিতলায় শতাধিক অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় (কম্বল) বিতরন করেছে ফাউন্ডেশনের সদস্যরা। ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু শীত বস্ত্রই নয়। মহামারি করোনা ভাইরাসের দুর্যোগ চলাকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরন করা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা রকম সেবামূলক কর্মকান্ডও পরিচালনা করা হচ্ছে।
আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলেও জানান ফাউন্ডেশনের সদস্যরা। শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন শহীদুল হক পল্টু, রেজা মৃধা, পল্টন, রাজা, ওবাইদুল মিলন, রমজান আলী, রবিন সাংবাদিক পাভেল প্রমুখ।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























