আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জে প্রবীণ ও নবীনদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিতরণ করা হয়েছে শীত বস্ত্র। ‘সোসাইটি ফর বিউটিফুল চররামপুর’- এ উদ্যোগ গ্রহণ করে। ওই সময়ে সংগঠনের কার্যক্রম মূল্যায়ন ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে আমন্ত্রিত গ্রামবাসী উপস্থিত ছিলেন। বুধবার বিকালে প্রাণবন্ত অনুষ্ঠানটি হয়েছে উপজেলার চররামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ছোট একটি গ্রাম চররামপুর। এ গ্রামে ২০১৮ সালে প্রতিষ্ঠা পায় ‘সোসাইটি ফর বিউটিফুল চররামপুর’। প্রতিষ্ঠার পর হতে সংগঠনটি নানা জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে গ্রামের ভেতরে ও বাহিরে সংগঠনের কার্যক্রম বেশ সমাদৃত হয়েছে। গ্রামবাসী জানিয়েছেন, ২০১৯ সালে গ্রামে আই ক্যাম্প আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চোক্ষু রোগের চিকিৎসা সহায়তা পান। ২৫ জন বয়োঃবৃদ্ধ ব্যক্তিকে ছানি অপারেশন করানো হয়। অপরিহার্য্য আর্থিক দায়িত্ব নেয় এ সংগঠন। অন্যান্য সকল সহায়তা দেয় ‘মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল’ চাঁদপুর।
২০২০ সালে করোনা মহামারি দেশব্যাপী আঘাত হানার পর এ গ্রামেও বহু মানুষ অসহায় হয়ে পড়েন। নানা শ্রেণিপেশার মানুষ নানান সংকটের সম্মুখিন হন। এ সময়ে সংগঠনের কর্মীগণ ওই সকল মানুষের পাশে দাঁড়ান। তারা প্রথমে সাবান, স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন। এরপর সমস্ত গ্রামে প্রয়োজনীয় স্থানগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হয়। প্রায় দুই মাসব্যাপী টানা এ স্প্রে’র কাজ চলে। পাশাপাশি, মানুষকে উজ্জবিীত রাখার জন্য নানা পরামর্শ প্রদান ও মানসিক শক্তি জোগানো হয়। দ্বিতীয় পর্যায়ে ঘরে ঘরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ব্যয় হয় প্রায় পাঁচ লক্ষাধীক টাকা। এ কাজে এলাকার প্রবীণ, নবীন ও প্রবাসে অবস্থানরত এ গ্রামের সন্তানরা সহায়তার স্বতঃস্ফুর্ত হাত বাড়িয়ে দেন ও যুক্ত হন আন্তরিকভাবে। সংকল্প ও একতাবদ্ধ হন একদল নিবেদিত মানুষ। ফলে, সফল হয় মানবিক উদ্যোগ।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর হতে এ যাবত গৃহীত বিভিন্ন কর্মসূচীর নানাদিক নিয়ে আলোচনার উদ্যেশ্যে বুধবার মিলনমেলা বসে গ্রামে। বুধবারের অনুষ্ঠানে ওই সব গৃহীত কর্মসূচী সমাদৃত হয়। গ্রামবাসী উপস্থিত থেকে সাধুবাদ জানান। কর্মসূচীর ধারাবাহিকতায় মানবিক দায়িত্বের অংশ হিসেবে বুধবারের অনুষ্ঠানের এক পর্যায়ে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হোসেন মাস্টার। উপস্থিত ছিলেন গেস্ট অব অনার ও উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান সোলাইমান পাটওয়ারী, শাহ্ নেওয়াজ পাশা (সবুজ) ও গিয়াস উদ্দিন কবির মাস্টার, সহসভাপতি ইমরান মিয়াজি। আমন্ত্রিত অতিথি এ গ্রামেরই রাজনীতিক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহামন রানা ব্যক্তিগত অনিবার্য্য কারণবশতঃ উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন গাজীর স ালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক আবু জাফর গাজী, শিক্ষক আবুল কালাম, মাওঃ মিজানুর রহমান, হাফিজ উদ্দিন গাজী, সংশ্লিষ্ট ইউপির সাবেক সদস্য আবুল কালাম গাজী, আবু জাফর সুরুজ, ইউছুফ মিয়াজি, আলী আক্কাছ মোল্লা, মোলায়মান সর্দার, আবু তাহের শরীফ মাস্টার, সাইফুল ইসলাম মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে, শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ মোহাম্মদ আলী। উল্লেখ্য, অনুষ্ঠান চলাকালে সংগঠনের বিভিন্ন পদে যুক্তদের পরিচিতি পর্বও সম্পন্ন হয়।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























