নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে সংঘর্ষে রবিউল আলম (৫০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার তিলনী গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটলে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রবিউল আলম মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পাতাড়ী ইউনিয়নের তিলনী মৌজায় কিছু সম্মপত্তি নিয়ে উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের এসলাম আলী সাথে তিলনী গ্রামের আব্দুল হক এর বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকালে পাতাড়ী গ্রাম হতে আসলাম আলী ও আমজাদ আলীর নের্তৃত্তে একদল আব্দুল হকের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে আসলাম আলী ও আমজাদ আলীর লোকজনের লাঠির আঘাতে আব্দুল হক ও তার তিন ছেলে রবিউল আলম, হাবিবুর রহমান, ও রায়হান কবির গুরুতর আহত হয়। এর পর গ্রামের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউল আলম ও রায়হান কবিরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাদের ভর্তি করানো হয়।

দুপুরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিউল আলমের মৃত্যু হয়। এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দয়েরের প্রস্ততি চলছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে