রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের ওই ইউনিয়নের সভাপতি এনামুল হক চৌধুরী।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না …রাজিউন) । তিনি দীর্ঘ দিন থেকে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, খাতা মধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, আসন্ন সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান (বেবি), উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান, যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, মোস্তফা ফিরোজসহ বিভন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























