জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আশুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে স্থানীয় রাজমনি হোটেলে কেক জাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক মুন্সী-আহবায়ক আশুগঞ্জ উপজেলা যুবদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন জয়-সাধারন সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা  নাছির মুন্সী, যুবদল নেতা আমিনুল হক,আমির হোসেন-ভারপ্রাপ্ত সভাপতি লালপুর ইউনিয়ন ছাত্রদল,নাদিম আহমেদ,রিয়াদ,তানভীর,রাকিব,রমজান,জুনায়েদ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যতম ছাত্রদল নেতা মারুফ আহমেদ।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে