ডেস্ক রিপোর্টঃ মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ , খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এবং  উপজেলা পরিষদ ও প্রশাসন , ইন্দুরকানী, পিরোজপুর এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির হিসবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব এডভোকেট এম মতিউর রহমান । অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান, অফিসার ইন চার্জ, উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে সকল উর্ধতণ কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল স্টেক হোল্ডার, সাংবাদিক ও সুধী সমাজ। সেমিনারে খাদ্যের নিরাপদতা নিয়ে পিরোজপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বি বিশদ আলোচনা করেন।উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে খাবার পৌছানো পর্যন্ত খাবারের নিরাপদতা নিয়ে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতার কথা তুলে ধরেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রুপকল্প ও তার সামগ্রিক কার্যাবলী নিয়ে ব্যবসায়ীক প্রতিনিধিবৃন্দ ও উপজেলা পযায়ের বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময় করেন। সেমিনারের প্রধান অতিথি চেয়ারম্যন মহোদয় সরকারের এ উদ্যোগকে সাধুবাধ জানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সেমিনারের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খাদ্যে ভেজাল বন্ধে ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দকে অনুরোধ জানান নতুবা যথাযথ আইনের প্রয়োগের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তার অভিমত ব্যক্ত করেন। সর্বোপরি সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে ইন্দুরকানী উপজেলার খাদ্যের নিরাপদতার বিষয়টি বাস্তবায়নে সবাই একযোগে কাজ করার জন্য প্রতিশ্রুত করা হয়।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে