নিজস্ব প্রতিবেদকঃ গীতাজয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্থানে শ্রীশ্রী রাধা-শ্যামসুন্দর মন্দির (ইস্কন), কুষ্টিয়া কর্তৃক শ্রীল প্রভুপাদের ভাষ্যকৃত, ১৫০টি অধিক ভাষায় অনূদিত শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ০২ জানুয়ারি ২০২১ কুষ্টিয়া জেলা কারাগারের হাজতি এবং কয়েদীদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ বিতরণ করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে জেল সুপার জনাব মোঃ তায়েফ উদ্দিন এর সহযোগিতায় জেলার জনাব মোঃ এনামুল কবির এর হাতে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ-এর কপি গুলো প্রদান করেন শ্রীশ্রী রাধা-শ্যামসুন্দর মন্দির (ইস্কন), কুষ্টিয়া এর উৎসব উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ইসলামী বিশ^বিদ্যালয় ও শ্রীপাদ পীতাম্বর গৌরহরি দাস, সাধারণ সম্পাদক, ইস্কন, কুষ্টিয়া। এ সময় উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক, ই.বি, শ্রী সুভাষ ঘোষ, জীবন বীমা কর্পোরেশন, শ্রী গৌতম সরকার, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক প্রমুখ। কারা কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসমিন জাহান জুঁই, ডেপুটি জেলার, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ মিতা রানী মজুমদার, গোপীনাথ বাগচী, সঞ্জয় কুমার রায়, মেহেদী হাসান, পলাশ কুমার দাস প্রমুখ।

ড. অরবিন্দ সাহা হাজতিদের গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় এবং নৈতিকভাবে শিক্ষিত হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন এই জগৎ হলো একটি বড় কারাগার স্বরূপ। শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ পাঠের মাধ্যমে আত্ম উপলব্ধি করে ভগবানকে জানার চেষ্টা করলেই মানব জীবন দুর্বিসহ জ্বালামুক্ত ও স্বার্থক হবে।উল্লেখ্য সারা বিশ্বে ইস্কনের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও আদিবাসীদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ বিতরণ চলমান রয়েছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে