ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেড় শতাধিক অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বীরগাঁও নিয়নের বীরগাঁও গ্রামে গণস্বাস্থ্য কেন্দ্র ও বন্ধু-স্বজন সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বন্ধু-স্বজন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী শরিফুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম খান, বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক কবির হোসেন ও বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাব্বত খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং সামাজিক সংগঠন বন্ধু-স্বজন এই শীতে মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। সমাজের সকল বিত্তবানদের উচিত দুঃস্থদের পাশে দাঁড়ানো।

জহির সিকদার
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে